ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯ নৌকা আটক


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৫:২২
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশের দায়ে উপজেলার সীমান্ত এলাকা থেকে ছোট-বড় ৯টি নৌকা আটক করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন। 
 
বিজিবি তথ্য সুত্রে জানা যায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপির নিয়মিত টহল দল আজ সোমবার (২৮ জুন) সকালে সীমান্ত পিলার ১২০৩/৩-এস-এর কাছ দিয়ে শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে উপজেলা সীমান্তের যাদুকাটা নদী হতে বিভিন্ন সাইজের ৯টি নৌকা আটক করে। আটককৃত নৌকার মধ্যে রয়েছে- ৭০ হাজার টাকা মূল্যের ইঞ্জিনসহ ৫টি ছোট কাঠের নৌকা, ১ ল‍াখ ১০ হাজার টাকা মূল্যের ইঞ্জিনসহ তিনটি মাঝারি কাঠের নৌকা, ৮ ল‍াখ ১০ হাজার টাকা মূল্যের ইঞ্জিনসহ ‍একটি স্টিলের নৌকা।
 
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক তসলিম এহসান (পিএসসি) বলেন, আটককৃত ইঞ্জিলসহ নৌকাগুলো শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন