ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৫:৩২

শিক্ষার নগরী ময়মনসিংহের রহমতপুরে আইটি/হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। পরে অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আইটি/হাইটেক পার্কের স্থাপন প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তাই তথ্যপ্রযুক্তিতে এ দেশ এগিয়ে যাচ্ছে, সেবা পাচ্ছে এ দেশের মানুষ। এই আইটি/হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি, মুনিরা সুলতানা মনি এমপি, সিটি কর্পোরেশেনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ মহানগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, এলইডিপি প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, হাইটেক পার্ক স্থাপন প্রকল্প পরিচালক একেএএম ফজলুল হক, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মোহা. শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

পরিশেষে এলইডিপি ট্রেনিংপ্রাপ্ত সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ, সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করা হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত