মানিকগঞ্জে গাঁজাসহ কারবারী গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে এক কেজি গাজাঁসহ মোঃ রুহুল আমিন (৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২ টার দিকে সাটুরিয়া উপজেলার কামতা গোলড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারী মানিকগঞ্জ সদর উপজেলার মেঘ শিমুল (জাগীর) এলাকার মৃত খলিল শেখের ছেলে। তিনি কামতা গোলড়া বাসস্ট্যান্ড এলাকার রফিকুল ইসলাম এর বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় মানিকগঞ্জ হইতে ঢাকাগামী মহাসড়ক এর পশ্চিম পাশে কামতা গোলড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রুহুল এর ভাঙ্গারির দোকানের সামনে থেকে মাদক কারবারী রুহুল আমিনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied