ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সম্পর্ক জোরদারে ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২২ সকাল ৯:৪৬

পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ইরানের ব্যাপক টানাপোড়েন চলছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। এর অংশ হিসেবে ইরান সফরে এসেছেন রুশ পরাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

স্থানীয় সময় বুধবার (২২ জুন) তেহরানে পৌঁছে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের পাশাপাশি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি, উভয় দেশের ওপর পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা উ পেক্ষা করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তিনি।

এছাড়া সিরিয়া ও আফগানিস্তানে আঞ্চলিক সহযোগিতার বিষয়েও ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা নিয়েও ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও যেসব দেশ এই সমঝোতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া অন্যতম।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা