হোমনায় দরিদ্র পরিবারের মাঝে মৌসুমি ফল বিতরণ
কুমিল্লার হোমনায় ‘অসহায়ের মুখে ফুটবে হাসি, যদি মানবতার সেবায় এগিয়ে আসি’ স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মৌসুমি ফল আম কাঁঠাল, লটকনসহ বিভিন্ন ফল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা চান্দেরচর ইউনিয়নে সংগঠনের নিজস্ব অর্থায়নে স্বল্প পরিসরে চান্দেরচর মোড়সংলগ্ন কবির হোসেনের দোকানের সামনে হতদরিদ্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়।
মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ূন কবীর, মো. জয়নাল আবেদীন, ওসমান গণি, কবির হোসেন, বশির আহমেদ, গোলাপ মিয়াসহ সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাঈদ আলম বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সংগঠনটি হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। করোনা মহামারীর প্রথম থেকেই ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার খেটে খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য বিতরণ করেছি।
তিনি আরো বলেন, এই সংগঠনের পক্ষ থেকে এলাকায় প্রতি রমজানে ইফতারসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, গরিব ও মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তার পাশাপাশি কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
তিনি বলেন, এবার এই সংগঠনের পক্ষ থেকে আমরা এসব অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমি ফল আম, কাঁঠাল, লটকনসহ দেশীয় ফল বিতরণ করছি। স্বাধীন দেশে সকলের অধিকার আছে আম, কাঁঠালসহ মৌসুমি ফলের স্বাদ নেয়ার। আম-কাঁঠাল আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে আর যাদের নেই তারা কিনে খেতে পারবে না, এটি কেন হবে? আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে। তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এমএসএম / জামান
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব
Link Copied