চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, সহ-সভাপতি আজাদ হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ নেতা কাজী ইকবাল।
পৌর যুবলীগের প্রভাবশালী নেতা ফরাস উদ্দিন রিপনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক সোহেল, যুবলীগ নেতা কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, সাইফুল ইসলাম তারেক, মোশারফ হোসেন মুন্সী, আলী হোসেন লিটন, এমরান হোসেন, মহিন উদ্দিনসহ উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, স্বাধীনতাযুদ্ধে যেমন বাংলাদেশ আ’লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে সফলতা অর্জিত হয়েছে, আজ পদ্মা সেতুও তেমনিভাবে আ’লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সফল হয়েছে। আ’লীগের নেতৃত্বেই বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
এ সময় তিনি বাংলাদেশ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত