ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মিটিংয়ে আমাকে ডাকাও হয় না : সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৫:৫৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে বেশ সফল খালেদ মাহমুদ সুজন। এমন কথা প্রচলিত অনেকদিন ধরেই। বিশেষত অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের পর সুজনের কাজের প্রশংসা শোনা যায় অনেক। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে সমালোচনা ছিল সবসময়। 

ওই কমিটিরও ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কিন্তু তিনি বলছেন, এই কমিটির কোনো মিটিংয়েই ডাকা হয় না তাকে। অনেকদিন পাননি ইমেইলও। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ উগরে দিলেন এই বিসিবি পরিচালক। 

তিনি বলেন, ‘আমি এখনও অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি, কিন্তু আমার কোনো মিটিংয়ে থাকা হয় না বা আমাকে ডাকাও হয় না। মাঝখানে দুই বছর ইমেইলই পাইনি। এখন তাও মাঝেমাঝে পাই।’

সম্প্রতি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রঙ্গনা হেরাথ। ব্যাটিং পরামর্শক হিসেবে জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকবেন অ্যাশওয়েল প্রিন্স। এই দায়িত্ব মূলত ক্রিকেট অপারেশন্স কমিটির। ওই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েও এই প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানালেন সুজন। 

তিনি বলেন, ‘আমি তো অপারেশন্সের ভাইস চেয়ারম্যান। আমি পরে আপনাদের কাছ থেকে জেনেছি যে দুইজন কোচ নিয়োগ করা হয়েছে। আমাকে কেউ জানায়নি। হয়ত বাবলে ছিলাম বলে..., বাবলে তো ফোন ছিল। হেরাথের কথা আমিই প্রথমে বলেছিলাম বিসিবিকে।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড