ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৩:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাড. আব্দুল হামিদ লাবলু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন এমপি কবিতা ও সভাপতি চয়ন ইসলাম। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন