ধামইরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে সমবেত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন