দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে আনন্দ র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক দিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মায়াবী রোমাঞ্চ মুল্লিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ আওয়ামী লীগের জন্ম সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ১৯৪৯ সালের এই দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আজ ৭২ বছর পার হয়ে ৭৩ বছর পূর্তি হলো। আজ আওয়ামী লীগ বাংলাদেশর সব থেকে বড় একটি দল। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় দেখার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied