লোহাগড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়ায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিন ব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আনন্দ র্যালি,আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিবাবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু ম্যূরাল চত্তরে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিবাবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফিবিন মোর্তুজা।

বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক সুলতান মাহামুদ বিপ্লব, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, বন ও পরিবেশ সম্পাদক সাজ্জাদুর রহমান কচি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হেলা মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি লতিফা পারভীন লেবীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied