বিরামপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠল ২৫ ঘণ্টা পর
দিনাজপুরের বিরামপুর ছোট শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে রাব্বী নামের নিখোঁজ এক শ্রমিকের লাশ ২৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মৃত রাব্বী হোসেন (২২) নীলফামারী সদর উপজেলার মিলন পল্লীর মৃত্যু আব্দুল ওহাবের ছেলে। সে বিরামপুর পদ্মকলি সুইটস এ শ্রমিক হিসেবে কাজ করত।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (২২ জুন) বেলা ৩টায় গোসলের উদ্দেশ্যে পৌর শহরের পশুহাট সংলগ্ন কাঠের ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ওই শ্রমিক।
খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ রাব্বীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে রংপুর থেকে একটি ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নেয়। তারাও কোনো সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করে দুপুরে ফিরে যান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘাটপাড় ব্রীজের পাশে নিখোঁজ রাব্বীর লাশ ভেসে ওঠে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে ছুঁটে আসেন।
ওসি সুমন কুমার মহন্ত বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied