ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নওগাঁয় ট্রাকচাপায় ৫ অটোরিকসাযাত্রী নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১০:৩২

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

৫ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকসাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসায় থাকা তিন শিক্ষক নিহত হন।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কার্যক্রম চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

জামান / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত