ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১০:৪৫

কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। ১৫ জন রিপাবলিকান কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন এই বিল পাসে। বিলের পক্ষে ভোট পড়ে ৬৫টি এবং ৩৩টি পড়ে বিপক্ষে।

সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় যুক্তরাষ্ট্রজুড়ে। বিশেষ করে গত মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।

নতুন এই বিলে থাকছে, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার।

প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেতে হবে এ বিলের। আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে এটি বলে ধারণা করা হচ্ছে।

গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাসের এই পদক্ষেপ ঐতিহাসিক ঘটনা বলে দাবি ডেমোক্রেটদের। সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা