ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউক্রেনকে আরো ৪৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১১:৫

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণের এবং এই প্যাকেজের অধীনে দেশটিতে আরও অত্যাধুনিক রকেট সিস্টেমসহ অন্যান্য অস্ত্র পাঠাবে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুন) নতুন এই সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেয় হোয়াইট হাউস। শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনের জন্য নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে নতুন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসহ অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। এছাড়াও এই সহায়তায় হাজার হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং টহল বোট অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।

এএফপি বলছে, অত্যাধুনিক আর্টিলারি গোলাবারুদ ব্যবহার করে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। জোরদার এই হামলায় নিয়মিতই ভূখণ্ড হারাচ্ছে পূর্ব ইউরোপের এই দেশটি। আর তাই রাশিয়াকে মোকাবিলায় হিমারস (HIMARS) নামে পরিচিত রকেট সিস্টেমগুলো ইউক্রেনের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে।

এদিকে অত্যাধুনিক এই রকেট সিস্টেমের প্রাথমিক চারটি ইউনিট ইতোমধ্যেই ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেনীয় সৈন্যদের অত্যাধুনিক এবং অত্যন্ত নির্ভুল অস্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতেই প্রাথমিকভাবে সেগুলো পাঠানো হয়েছে।

জন কিরবি বলছেন, সর্বশেষ এই চালানের মাধ্যমে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬১০ কোটি মার্কিন ডলারে।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা