ভারতে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, জানালেন সৌরভও
বিশ্বকাপের সময় চলে আসছে। হাতে আর নেই চার মাস সময়ও। এ মুহূর্তেও করোনার সংক্রমণ কমছে না ভারতে। ফলে একটা গুঞ্জন ছিলই বিশ্বকাপ সরে গিয়ে আরব আমিরাতে হওয়ার। সে গুঞ্জনই সত্যি হতে চলেছে, এবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রধান সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
দিন কয়েক আগে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছিল বিষয়টি। তবে তখন আইসিসি বা বিসিসিআই এ বিষয়ে কিছুই জানায়নি। সেখানে আরও বলা হয়েছিল বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী ১৭ অক্টোবর, আইপিএলের ফাইনালের এক দিন পরই।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৫ বছর পর। এখানে খেলবে ১৬টি করে দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। আর বাকি দশ দল থেকে চারটে দলকে উঠে আসতে বাছাইপর্ব খেলে, সে বাছাইপর্বই মাঠে গড়াবে ১৭ অক্টোবর থেকে।
বাছাইপর্বে খেলে আসতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলকে। এখানে তাদের প্রতিদ্বন্দ্বী থাকবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি।
এখান থেকে চার দল উঠে যাবে সুপার টুয়েল্ভ রাউন্ডে। আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠেয় এই রাউন্ডে ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য। এই রাউন্ড শুরু হবে আগামী ২৪ অক্টোবর।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ