ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৪৭ কেজির বাঘাইড় ৫৬ হাজারে বিক্রি


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১২:১৬
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা বাজারে ৪৭ কেজির একটি বাঘাইড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে মাছটি ঝিটকা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) এবং তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে। পরে মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেন তারা।
 
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পদ্মা-যমুনা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘাইড় মাছটি। তাদের কাছে থেকে শুক্রবার ভোরে মাছটি কিনে আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) এবং তাপস হালদার। পরে তারা মাছটি ঝিটকা বাজারে এনে কেটে বিক্রি করেন। প্রতি কেজি ১২০০ টাকা দরে মোট ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয় মাছটি।
 
বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এতবড় মাছ সচরাচর ঝিটকা বাজারে পাওয়া যায় না। মাছটি দেখতে আমার মতো শতাধিক উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছিল।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ