ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাপের কামড়ে তরুণের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১২:১৭

মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামে বন্যার পানিতে আসা সাপের কামড়ে ইমরান আহমদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) ভোরে সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ইমরান নামে ওই তরুণকে সাপে কামড়ায়। সে সদর উপজেলা আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামের ফারছু মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর হাসপাতালে সময়মতো সাপের ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী রুমেল আহমদ জানান, পদুনাপুর গ্রামে ইমরানের বাড়িতে বন্যার পানি ওঠায় সে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাশের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিল। এ সময় একটি বিষাক্ত সাপ কামড় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল থেকে কোনো ভ্যাকসিন না দেয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। 

এদিকে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির বলেন, হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন রয়েছে। যদি বিষাক্ত সাপের কামড় না হয় তবে এই ভ্যাকসিন দেয়ার পর অনেকেই মারা যেতে পারেন। তাই ডাক্তার শিওর না হয়ে ভ্যাকসিন দেবেন না। 

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী