মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বন্যার্তদের পাশে শফি আহম্মদ
'৯০-এর স্বৈরচারবিরোধী গণআন্দলনের রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফি আহম্মদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ও বানভাসি মানুষের সার্বিক খোঁজখবর নেন।
শুক্রবার (২৪ জুন) তিনি মদন উপজেলার পদ্মশ্রী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ও ত্রাণ বিতরণ করেন। এরপর গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণের পাশাপাশি বানভাসি মানুষদের সার্বিক খোঁজখবর নেন।
খালিয়াজুরী উপজেলার প্রকাশনাথ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, খালিয়াজুরী কলেজ আশ্রয় কেন্দ্র, খালিয়াজুরী হাসপাতাল আশ্রয় কেন্দ্র, সিদ্দিকুর রহমান বিদ্যালয় নিকেতন আশ্রয় কেন্দ্র, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়, খালিয়াজুরী প্রাথমিক বিদ্যালয়, লেপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদীঘা উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ উপজেলার বরান্তর বাজার ও বরান্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাগলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন ও বন্যার্তদের সার্বিক খোঁজখবর নেন এবং দিনভর ত্রাণ বিতরণ পরিচালনা করেন । এছাড়া তিনি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর শহরের বন্যা আশ্রয় কেন্দ্রগুলোর খোঁজ খবর নেন এবং সকল আশ্রয় কেন্দ্রে আশ্রিত বানভাসি মানুষের খবরাখবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মদন- মোহনগঞ্জ, খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
Link Copied