ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে অসহায় মালিক সেজে চুরি যাওয়া ৫টি বৈদ্যুতিক মিটার ও মূল হোতাকে আটক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৩:৫৪

নওগাঁর ধামইরহাটে বুধবার (২২ জুন) রাতে ধামইরহাট উপজেলা কমপ্লেক্স, ইউসিবি ব্যাংক, মুক্তারের রাইস মিল, আমাইতাড়া বাংলালিংক টাওয়ার ও শিল্পী বাজারের এন আলমের রাইস মিলের পাশ থেকে ৫টি থ্রি-ফেজের বৈদ্যুতিক মিটার চুরি হলে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মুক্তার হোসেন। এ সময় চোরের দল মিটারের পাশে মোবাইল নম্বর রেখে যায় ও মিটার ফেরত দেয়ার জন্য ব্যাংকের ম্যানেজার, ওসি-ইউএনওসহ ভুক্তভোগীদের নিকট বিকাশে টাকা দাবি করে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় তোলপাড় সৃষ্টি করলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ও পত্নীতলা সার্কেলের তত্ত্বাবধানে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, থানার চৌকস অফিসার এসআই মাসুদ রানাসহ নওগাঁ জেলা ডিবি পুলিশের সহযোগিতায় সমাজসেবা কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ও মিটারের অসহায় মালিক সাজেন ওসি মোজাম্মেল হক কাজী। আধুনিক প্রযুক্তি ও পুলিশের অভিনব কৌশলকে কাজে লাজিয়ে বিকাশে চোরের দলকে টাকা দিয়ে তাদের হাতে নওগাঁ জেলা সদরের কোলা বাজার হতে চাকলা গ্রামের মোস্তাকিন আলীর ছেলে রানা (৩০) ও রজাকপুর গ্রামের  মৃত শুকুর আলীর ছেলে মো. সামাদকে (২৪) তার বাড়ি থেকে আটক করে। তাদের দেয়া তথ্যমতে ধামইরহাটেরই বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মিটারগুলো ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শুক্রবার (২৪ জুন) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন বলেন, অত্যন্ত দায়িত্বশীলতার সহিত ধামইরহাট থানা পুলিশ চুরি যাওয়া মিটার ও মূল হোতাসহ দুজনকে আটক করেছে। এই চক্রের সাথে জড়িতদের নিশ্চিত করতে আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হবে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সেকেন্ড অফিসার শাহজাহান আলী, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, হারুন আল রশীদ, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু