ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বাইক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:৩৭
জয়পুরহাটের আক্কেলপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনঞ্জয় কুমার জনি প্রাং (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হন। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আক্কেলপুর-বগুড়া সড়কের আলীমামুদ পূর্ণ গোপীনাথপুর মোড়ের পশ্চিম পাশে হটাৎপাড়া এলাকায় ঘটে। নিহত যুবক আক্কেলপুর পৌর এলাকার বিহারপুর গ্রামের বিকাশ প্রাং-এর ছেলে। শুক্রবার (২৪ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 
 
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় আক্কেলপুর-বগুড়া সড়কের আলীমামুদ পূর্ণ গোপীনাথপুর মোড়ের পশ্চিম পাশে হটাৎপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত ধনঞ্জয় কুমার জনি প্রাংকে বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও নয়নকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ধনঞ্জয় কুমার জনি প্রাং (২৫) মারা যান। 
 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ধনঞ্জয় কুমার জনি প্রাং-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং অপর চালক গুরুতর আহত হয়ে জয়পুরহাট হাসপাতালে চিকৎসাধীন। খবর পেয়ে থানা পুলিশ ভেঙে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ