খালিয়াজুরীতে পুলিশের ধাওয়ায় এক জুয়াড়ীর মৃত্যু
নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় জুয়াড় খেলার আসর থেকে নয় জুয়ারিকে আটক ও এক লাখ ২০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এসময় সজিবুল তালুকদার (৫০) নামে আরেকজন দৌঁড়ে হাওরের পানিতে ঝাঁপ দিলে ডুবে তার মৃত্যু এবং মৃতদেহ শুক্রবার দুপুরের দিকে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানায় থানার ওসি মো. মুজিবুর রহমান।
নিহত সজিবুল তালুকদার উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লি গ্রামের মৃত খুশি তালুকদারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছিলেন এতথ্য নিশ্চিত করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা জাল ফেলে সজিবুলকে উদ্ধার করে। পরে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরআগে একই দিন রাত ১১টার দিকে বল্লি গ্রামের কদমতলা এলাকায় জনৈক মালেকের বাড়িতে জুয়া খেলার খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। নিহতের স্বজনের দাবি সজিবুলের মাথায় ও হাতের (বোগলের) নিচে বৈঠার (লগি) বা লাঠির আঘাত দেখতে পাওয়া গেছে।
আটককৃত নয়জন হলেন- জুলহাস মির্জা (৫০), রব্বানী (৫০), খোকন মির্জা (৫৫), জুয়েল তালুকদার (৪৪), জাহিরুল হক (৪০), ছয়দুর রহমান (৩৫), সেজলু মিয়া (৩০) ফরিদ মিয়া (৪৩) ও সাজ্জাত মিয়া (৩০)।
নিহত সজিবুলের ফুফাতো ভাই নুর আলম তালুকদার তিনি জানান, সজিবুলের মাথায় ও হাতের (বোগল) নিচে বৈঠা অথবা লাঠির আঘাত দেখতে পেয়েছেন। গ্রামে আমাদের শত্রুপক্ষ আছে। তারাই পুলিশকে খবর দিয়ে এনেছে। এসব মামলা-মোকদ্দমার বিষয়। লাশের ময়না তদন্ত শেষে পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখবে প্রত্যাশা করেন তিনি।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ সজিবুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। জুয়া খেলা হচ্ছিল পুলিশের একটি টিম সেখানে গিয়েছে। নয়জনকে আটক ও জুয়াড় এক লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা করেছে। ভিকটিমের পরিবারের লোকজনের পক্ষ থেকে অনেক অভিযোগ করতেই পারে। যেহেতু পুলিশি অভিযান পারিচালিত হয়েছিল একজন মারা গিয়েছে। এক্ষেত্রে এ টিমের কোন দায় দায়িত্বে অবহেলা ও ত্রুটি-বিচ্যুতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Link Copied