মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল যুবকের
দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে ফয়সাল হোসেন (২০) নামের এক যুবক মারা গেছে। শুক্রবার (২৪ জুন) সন্ধা ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেলডাঙ্গা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামের আরো এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।নিহত ফয়সাল হোসেন পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। অপর দিকে আহত সাজ্জাদ একই গ্রামের হেলাল হোসেনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দূর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও অটোরিক্সা দুই পক্ষই নিয়ে গিয়েছে। নিহতের পরিবার আসলে আমরা সাধারণ ডায়েরী (জিডি) মূলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied