ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কলকাতায়ও পদ্মা সেতু উদ্বোধনের আঁচ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২২ সকাল ৯:৫০

শনিবার (২৫ জুন) সকালে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নিয়ে বাংলাদেশে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। চারদিকেই সাজসাজ রব। তবে ভারতের পশ্চিমবঙ্গেও এর আঁচ পড়েছে। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে টাঙানো হয়েছে উদ্বোধনের বিজ্ঞাপন।

পার্ক সার্কাস, এলগিন রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ কলকাতার মোট আটটি জায়গায় পদ্মাসেতুর উদ্বোধনের ডিজিটাল ও ফ্লেক্সের বিজ্ঞাপন দেখা গেছে।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা মাথায় রেখে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের পক্ষ থেকে এই বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে, সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুর উদ্বোধনের পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই পদ্মা সেতুর আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসছে বিশালাকৃতির নৌকা।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ১০ লাখ মানুষের সমাগম হবে। সভাস্থলে ৫০০ অস্থায়ী শৌচাগার, ভিআইপিদের জন্য আরও ২২টি শৌচাগার, সুপেয় পানির লাইন, ৩টি ভ্রাম্যমাণ হাসপাতাল, নারীদের আলাদা বসার ব্যবস্থা, প্রায় ২ বর্গকিলোমিটার আয়তনের সভাস্থলে দূরের দর্শনার্থীদের জন্য ২৬টি এলইডি মনিটর, ৫০০ মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নদীপথে আসা মানুষের জন্য ২০টি পন্টুন তৈরি করা হচ্ছে।

জামান / জামান

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প