ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে পুলিশের পাশে বসে বিস্কুটের কার্টনে ইয়াবা নিয়ে চা পান : আটক ১


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৭:১৯
বিস্কুটের কার্টনে করে ইয়াবা নিয়ে চা পান করতে গিয়ে সুনামগঞ্জে লাখ মিয়া নামে এক পেশাদার মাদক কারবারি গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। সোমবার (২৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাহিরপুর সদরের মধ্য তাহিরপুরের একটি চা স্টল হতে গতকাল রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। লাখ মিয়া পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার নয়ানগর গ্রামের নোয়াব আলীর ছেলে।
 
সোমবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার মধ্য তাহিরপুরে একটি চা স্টলে থানার সন্নিকটেই টহলরত পুলিশের পাশে বসে চা পান করছিল লাখ মিয়া ও তার অপর সহযোগী। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি বিস্কুটের কার্টন দেখে সন্দেহ হলে পুলিশ জনসম্মুখে তা খোলার পর ১০৪ পিস ইয়াবা জব্দ করে। এরপর লাখ মিয়াকে আটক করলেও তার অপর সহযোগী তাহিরপুরের মানিকখিলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন কৌশলে পালিয়ে যায়। টহলরত থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে রোববার রাতে লাখ মিয়ার নামোল্লেখ করে মোফাজ্জলকে পলাতক আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেন।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন