সিলেট জেলায় বিভিন্ন উপজেলায় পানিবন্দি ও অসহায় মানুষের পাশে শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন
সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত অসহায় ও পানিবন্দি মানুষদের পাশে বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল বহুমুখী সমবায় সমিতির সম্পাদক এবং ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এর সার্বিক তত্ত্বাবধানে ৫ হাজার পেকেট শুকনা খাবার ও পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী ভর্তি জাহাজে জনাব মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি, বিআইডব্লিটিএ সিবিএ এর সফরসঙ্গী হিসেবে সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত দের মাঝে জনাব মোঃ আকতার হোসেন এর সঙ্গে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা সহ নিজ উদ্যোগে নেত্রকোনা জেলার সিপসা লঞ্চ ঘাটে, সুনামগঞ্জ জেলার জামাইবাড়ী আশ্রয় কেন্দ্রে ৫০০ পেকেট রান্না করা খাবার এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ও উত্তর রনিখাই ইউনিয়ন এবং ১নং রাধানগর, ২নং রাধানগর গ্রামসহ তিনটি ইনিয়নের ৪০০ টি পরিবার ও অসহায় মানুষদের মাঝে সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন। অন্যদিকে দেশ যখন করোনায় চরমভাবে আক্রান্ত, যখন মানুষের মধ্যে শুধু মৃত্যুর ভয় ঠিক সেই সময়েও তিনি প্রতিদিন রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিভিন্ন জায়গায় শ্রমিকদের মাঝে বিতরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায় তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের যেকোনো সমস্যায় তাদের পাশে ঝাঁপিয়ে পড়ে এবং সহযোগিতার হাত প্রসারিত করেন।
সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন ইউনিয়নে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত সাহায্য ও সহযোগিতা প্রদান করবেন বলে জানান। শ্রমিক নেতা বন্যা দুর্গতদের জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied