স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে মেতেছে ধামইরহাটবাসী
অবশেষে শত বাধা উপেক্ষা করে সারাবিশ্বকে জয় করে উদ্বোধন হলো বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে স্বপ্নের এই সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে আরেকটি জয়ের স্বাদ উপভোগ করল বীর বালিলী জাতি। সারাদেশ এই পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবের আমেজে ভাসছে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নওগাঁর ধামইরহাটবাসীও মেতেছে আনন্দ উৎসবে।
ধামইরহাট উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদও এই উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন স্থানীয় সাংসদসহ সকল উপস্থিতি। পরে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৃথকভাবে বর্ণাঢ্য সাজে একটি আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ বাদল, সাবেক সহ-সভাপদি অ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য