পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আক্কেলপুর থানার আনন্দ র্যালি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। আক্কেলপুর থানা পুলিশের আয়োজনে র্যালিটি আক্কেলপুর পৌর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৬ জুন) সকাল ১০টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ থেকে শুরু হয়ে পৌর ঐলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠেই এসে সমাপ্ত হয় র্যালিটি।
এতে আক্কেলপুর থানা পুলিশের সাথে অংশগ্রহণ করেন কলেজ পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় আক্কেলপুর থানার অফিসার ইনচার্জসহ থানার পুলিশ সদস্যরা, পৌর ছাত্রলীগের সভাপতি তপু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বাঙালির ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। পদ্মা সেতুর উদ্বোধনের দিনকে আরো স্মরণীয় করে রাখতে আক্কেলপুর থানার আয়োজনে র্যালিটি করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়