ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আনন্দ র‌্যালি ও আলোচনা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৩

‘আমার টাকায় পদ্মা সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।’ পদ্মা সেতু শুধু সেতু নয়, এটি দেশের দক্ষিণাঞ্চলের ভাগ্যোন্নয়নের সোপান। এ সেতু দেশের মানুষকে এক করেছে, এ সেতু বাস্তবায়নের মাধ্যমে দেশের সক্ষমতা বিদেশের কাছে প্রমাণিত হয়েছে।
  
এ স্বপ্নের সেতু শনিবার ২৫ জুন উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহিন্দ্রক্ষণে সারাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে আনন্দ উপভোগ করেন। এ মাহিন্দ্রক্ষণে সম্পৃক্ত হতে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রামাণ্যচিত্রের মাধ্যমে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন অর্ধলক্ষাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে বণার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়েছে।  ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গন থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সমাবেশে মিলিত হয়। 

র‌্যালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এ সময় রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আহমার উজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম, সিআইডির এসপি মো. আনিচুর রহমান, পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, টুরিস্ট পুলিশের এসপি মোহাম্মদ নাইমুল হাছান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, সিটি করপোশনের প্যানেল মেয়র সামীমা আক্তার সহ সরকারি-বেসরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান  ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

পরে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, বাংলাদেশ পারে সেই প্রমান বহন করে পদ্মা সেতুর উদ্বোধন। প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, বাঙ্গালী বীরের জাতি, সাহসী জাতি। পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রীর সকল পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরণে তিনি সকলের প্রতি আহবান জানান।

রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বলেন, পদ্মা সেতু উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন। বাংলাদেশের স্বাধীনতার পর পদ্মা সেতুর বড় কোন অর্জন নেই। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ তার সাহস ও সক্ষমতার প্রমাণ জানান দিয়েছে। সকল বাধা পেরিয়ে প্রমত্তা পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্বেও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাংলাদেশের এই সাহস এবং সক্ষমতাকে পৃথিবীর বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানগণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, পদ্মা সেতু আমাদের আবেগ, মান সম্মান ও আতœমর্যাদার। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রব বক্তব্য রাখেন।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে আনন্দ উপভোগ করা হয়। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীর প্রতিটি সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা, প্রতিটি রাস্তায় ব্যানার- ফেস্টুন টাঙানো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত