ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ফেনসিডিলসহ রংপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ রংপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) দুপুরের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল।
 
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।। পাপ্পু রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রংপুর মহারগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।
 
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু মোটরসাইকেল নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি তল্লাশি করে ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার