ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বোনকে ইভটিজিংয়ে বাঁধা দেয়ায়

বোনকে ‍ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইয়ের আঙ্গুল কেটে নিল কিশোর গ্যাং সদস্যরা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ১:১২

চট্টগ্রামের পটিয়ায় বোনকে ইভটিজিংয়ে বাধা দেয়ার জের ধরে ভাইয়ের হাতের আঙ্গুল কেটে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত রবিবার রাতে হাইদগাঁও দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ওই স্কুলছাত্রীর ভাই মো. সাইদ (১৮)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছমিউদ্দিন তালুকদার বাড়ির মোকতার হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার (২৮ জুন) সকালে আহতের মা রুবি আকতার বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় এজাহারনামীয় ৪ জন ও অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামি করা হয়। পুলিশ সোমবার মো. ফারুককে (২৫) গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। সে উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। এ মামলার অন্য আসামিরা হলো- মোহাম্মদ মুন্সির ছেলে মো. করিম (২৮), মো. অভি (২৫), পিতা অজ্ঞাত, মো. ইয়াছিন (২২), সর্বসাং উপজেলার পশ্চিম হাইদগাঁও।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুরে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে অ্যাসাইমেন্ট জমা দিতে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা হাইদগাঁও কালীমন্দির বণিকপাড়া এলাকায় তার অ্যাসাইমেন্টগুলো কেড়ে নেয়। এ সময় তাকে নানাভাবে উক্ত্যক্ত করে। পরে খবর পেয়ে তার ভাই সাইদ ঘটনাস্থলে এসে এ ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় কিশোর গ্যাং সদস্যরা তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা কেড়ে নিয়ে তাকে নাজেহাল করে। এ ঘটনার রেশ ধরে গত রোববার রাতে হাইদগাঁও দীঘিরপাড় এলাকায় গেলে কিশোর গ্যাং সদস্যরা তার ওপর হামলা চালিয়ে চুরিকাঘাত করে হাতের আঙ্গুল কেটে দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন