আক্কেলপুরে বাইকের আগুনে দগ্ধ জুয়েলের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে বাইক বিস্ফোরণে দগ্ধ তেল ব্যবসায়ী (বোতলজাত পেট্রোল) জুয়েল রানার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাইক বিস্ফোরণের ঘটনাটি গত ২২ জুন মঙ্গলবার পৌর এলাকর প্রাণিসম্পদ মোড়ে ঘটে।
নিহত জুয়েল রানা উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের সালেহ্ আহমেদের ছেলে। তার দগ্ধ হওয়ার ঘটনাটি প্রণিসম্পদ মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠনের সামনেই ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাইকচালক নয়ন মিয়া (২৩) তেল ব্যবসায়ী জুয়েলকে রাস্তা পারাপারের সময় বাইক দিয়ে ধাক্কা দেয়। এতে বাইকসহ চালক ও তেলের বোতলসহ জুয়েল রাস্তায় পড়ে যান এবং বাইকে একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। এতে চালক ও ব্যবসায়ী দুজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে জুয়েল রানা মৃত্যুবরণ করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে খবর পেয়েছি দগ্ধ জুয়েল রানার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়