নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সকালে উপজেলার আমজোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, উপজেলার সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামে রোববার বেলা ১১টার দিকে বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘরের উপর দিয়ে আসা ডিশ লাইনের তার ছিঁড়ে পড়েছিল। ওই তার সরানোর জন্য স্পর্শ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আমজোয়ান গ্রামের সামশুদ্দীনের ছেলে আশরাফুল (৪০) আহত হন। স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে খানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জেলা মিটিংয়ে আছি। এসে জানাতে পারব।
নাচোল থানার এসআই সোহেল রানা জানান, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied