ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:৩৫

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার আহমেদ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহিন প্রমুখ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে 'ডিটিসি' মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শহরের বিভিন্ন জায়গায় লিফলেট ও স্টিকার বিতরণ, অভিভাবক ও মাদকাসক্তদের আউটডোর কাউন্সেলিং সেবা প্রদান, কেরম, লুডু ও দাবা খেলার আয়োজন করা হয়।

এছাড়াও পুরাতন রোগী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করা হয়৷ আলোচনা সভায় অংশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন