ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আনোয়ারায় নৌ পুলিশের অভিযানে বঙ্গোবসাগর থেকে নিষিদ্ধ জালসহ ৭ জেলে গ্রেপ্তার


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২২ বিকাল ৬:৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে দুটি নৌকা ও নিষিদ্ধ পেকুয়া জালসহ ৭ জেলেকে গ্রেপ্তার করছে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের একটি টিম। গতকাল শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা খুইল্যা মিয়ার ঘাটের ১ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ এসআই নাসির উদ্দীন রাসেল।
 
আটককৃত জেলেরা হলেন- মহেশখালী থানার ছোট মতো মহেশখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল শুক্কুরের ছেলে মো. মঈন উদ্দীন (২৭), একই এলাকার মো. কাশেমের ছেলে মো. সেলিম (৩৪), সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান (৩৫), মো. হোসেনের ছেলে রফিক উদ্দীন (২৭), সিদ্দিক আহমেদের ছেলে মো. হারেস (২৩), মৃত পেঠান আহমেদের ছেলে হামিদ হোসেন (৪০) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে সৈয়দুল করিম।
 
এ বিষয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দীন রাসেল জানান, শনিবার বিকেল নাগাদ ৬৫ দিনের সরকার ঘোষিত সামুদ্রিক মৎস্য শিকার আহরণ নিষিদ্ধকালীন অভিযান ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে গহিরা খুইল্যা মিয়ার ঘাটের ১ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগর থেকে অভিযান চালিয়ে দুটি কাঠের নৌকা এবং ১৬টি পেকুয়ার নিষিদ্ধ জালসহ ৭ জেলেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত/২০১৩)-এর ৫(১) ধারায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা ৬৫ দিনের সরকার ঘোষিত সামুদ্রিক মৎস্য শিকার আহরণ করার আপরাধের দায়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করে হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার