ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যত্নে রাখুন হেডফোন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১০:১৪

প্রযুক্তিপণ্য এখন আমাদের নিত্যসঙ্গী। প্রত্যেকের কাছে হেডফোন খুবই প্রয়োজনীয় বস্তু। এটি ফোনে কিংবা কম্পিউটার-ল্যাপটপে লাগিয়ে গান শোনা, কথা বলা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। অনেকে এটিকে ভালোভাবে ব্যবহার করতে না পারায় খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট করে ফেলেন। তাই নিত্যব্যবহৃত প্রযুক্তিপণ্যগুলোর যত্ন নিয়মিত নেওয়া প্রয়োজন ।

এবার জেনে নিন হেডফোন ভালো রাখার পদ্ধতি:

ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

অফিস বা বাড়িতে হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন। ট্রাভেলের সময় অবশ্যই একটি প্যাকেট বা ছোট্ট ব্যাগে ভরে রাখুন।

ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।

সবচেয়ে বড় বিষয় হলো, নিয়মিত হেডফোন পরিষ্কার রাখলে এর লাইফ টাইম ঠিক থাকে।

তারে দ্রুত ময়লা পড়ে, তাই নরম হালকা ভেজা কাপড় দিয়ে সাবধানে তারটা মুছে নিলে পরিষ্কার থাকবে।

যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন