ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গর্ভপাত আইনে পরিবর্তন আনছে জার্মানি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২২ সকাল ৮:১৮

গর্ভপাত সংক্রান্ত আইনে সংস্কার আনতে যাচ্ছে জার্মান সরকার। আইন সংস্কার হলে গর্ভপাতে ইচ্ছুকদের অতিরিক্ত তথ্য দেয়ার অনুমতি পাবেন চিকিৎসকরা। 

জার্মানিতে গর্ভপাত বেআইনি। তবে বিশেষ পরিস্থিতিতে এর অনুমোদন রয়েছে এবং সেক্ষেত্রে গর্ভধারণের ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করতে হবে।  তবে যেহেতু চিকিৎসকদের তথ্য দেয়ার অনুমতি নেই, তাই গর্ভপাত সংক্রান্ত তথ্য সেখানে পাওয়া কঠিন। যেমন ওয়েবসাইটে গর্ভপাত পরিষেবার কথা উল্লেখ করায় এক চিকিৎসককে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা জরিমানার শাস্তি দেয়া হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে জার্মানিতে বড় রকমের বিতর্ক তৈরি হয়।  

জার্মানির আইনমন্ত্রী মার্কো বুশমান এক বিবৃতিতে বলেন, গর্ভপাত করাতে চান এমন নারীদের গর্ভপাতের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করাটা চিকিৎসকদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হতো। এমনকি জরিমানাও দিতে হতো তাদের। 

২২ বছর বয়সী তরুণী ভেরেনা বলেন, আমি অনলাইনে তথ্য খুঁজে হয়রান হয়ে গেছি। কোন চিকিৎসক গর্ভপাত করেন, তারা কোথায় বা কিভাবে এ কাজ করেন, তা জানার সহজ কোনো উপায় নেই। 

পাঁচ বছর আগে ভেরেনা দেখেছিলেন তথ্য সহজে না মেলার কারণে স্থানীয় ক্লিনিকে কল করার আগে কয়েক ঘণ্টা নষ্ট হয় অযথা অনুসন্ধান করে। তাকে নিজের এলাকার তিনজন চিকিৎসকের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু তারপর তিনি দেখতে পেলেন যে, তথ্য পাওয়ার কোনো উপায় নেই। যেমন- অস্ত্রোপচার করে গর্ভপাত এবং ওষুধের মাধ্যমে গর্ভপাতের পার্থক্য কী? পরবর্তী প্রক্রিয়াটি কেমন এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কী কী? এসব তথ্য জানার কোনো উপায় নেই।  

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা