ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নিষেধাজ্ঞার পরও বাংলাদেশসহ কয়েক দেশে ১৮ লাখ টন গম রপ্তানি ভারতের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২২ সকাল ৯:৭

চলতি বছরের মে মাসে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। তবে কয়েকটি দেশে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখে দেশটি। নিষেধাজ্ঞার পর বাংলাদেশ-আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশে ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত। দেশটির খাদ্য সচিব সুধাংশু পান্ডে এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের।

তিনি বলেছেন, আফগানিস্তানে মানবিক সহায়তার অংশ হিসেবে এরই মধ্যে প্রায় ৩৩ হাজার টন গম সরবরাহ করা হয়েছে। এর আগে সেখানে ৫০ হাজার টন গম সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হয়।

জার্মানির বার্লিনে মিনিস্টারিয়াল সম্মেলনে অংশ নিয়ে তিনি আরো বলেন, ভারত সব সময় বিশ্বের চাহিদা বিবেচনায় নিয়েছে। যদিও ভারতকে তার বিপুলসংখ্যাক নাগরিককে খাদ্য চাহিদা মেটাতে নজর দিতে হচ্ছে।

সুধাংশু পান্ডে বলেন, ভারত কেন শস্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্পষ্ট করে বলাটা খুব জরুরি। অভ্যন্তরীণ খাদ্য চাহিদা নিশ্চিত ও প্রতিবেশী কিছু দেশ, যাদের খাদ্য নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে তাদের কথা মাথায় রেখে ওই সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৩ মে হঠাৎ বিশ্বজুড়ে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত সরকার। তবে জানানো হয়, যেসব দেশ এর আগে লেটার অব ক্রেডিট (এলসি) ইস্যু করেছে ও খাদ্য নিরাপত্তায় রপ্তানি অব্যাহত রাখার অনুরোধ করেছে, সেসব দেশে গম রপ্তানি করা হবে।

২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে রীতিমতো আগুন লেগেছে। হু হু করে দাম বেড়েছে গমেরও।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা