ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউক্রেনে আগ্রাসনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২২ সকাল ৯:২৯

লইউক্রেনে আগ্রাসন চালানোর পর এই প্রথম বিদেশ সফরে বের হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহের মধ্য দুটি সাবেক সোভিয়েত রাষ্ট্র সফর করবেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করে।

রাশিয়া ওয়ান রাষ্ট্রীয় টিভি স্টেশনের প্রতিবেদনে ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন বলেছেন, পুতিন তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন। এরপর মস্কোয় ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করবেন তিনি।

তিনি আরো জানান, তাজিকিস্তান সফরকালে রাজধানী দুশানবেতে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। সাবেক এই সোভিয়েত রাষ্ট্রে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রাখমন। তিনি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

তুর্কেমেনিস্তান সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিন রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন। সেখানে থাকবেন আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের শীর্ষ নেতারাও।

এর আগে রুশ প্রেসিডেন্ট সর্বশেষ বিদেশ সফর করেন চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে। সে সময় তিনি চীনের রাজধানী বেইজিং সফর করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘অসীম বন্ধুত্বের’ ঘোষণাও দেন তিনি। সে সময় উইন্টার অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেন পুতিন।

এরপর গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে পঞ্চম মাসে। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই। যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ।

ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমাদের চরম নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। তারপরও পিছপা হতে রাজি নন রুশ প্রেসিডেন্ট পুতিন।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা