পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, ফেরি দিয়ে পারাপার
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সোমবার (২৭ জুন) সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, সকালে কিছু মোটরসাইকেল আরোহী টোল প্লাজায় জড়ো হন। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে একটি ফেরিতে করে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়।
এর আগে রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি