সকাল থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ
উদ্বোধনের এক দিন পরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আজ সোমবার (২৭ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। তবুও সোমবার সকাল থেকেই মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিতে চলে এসেছেন অনেক।
সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।
টোল প্লাজা সংশ্লিষ্টরা জানান, সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় তারা কোনো মোটরসাইকেল যেতে দেননি। তবে একের পর এক মোটরসাইকেল আসছে এবং চালকরা তর্ক-বিতর্ক করছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে- কেন তাদের যেতে দেয়া হবে না?
এদিকে, মোটরসাইকেল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। তারা একের পর এক মোটরসাইকেল ফিরিয়ে দিচ্ছেন। অনেকে তা মেনে চলে যাচ্ছেন, অনেকে আবার বাকবিতণ্ডা করছেন। ফলে সেতুর মাওয়া পয়েন্টে টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়েছে।
এক মোটরসাইকেল চালক জানান, তার ভাই মারা গেছে সকালে। সেজন্য সকালেই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে রওনা দিয়ে ৯টার দিকে সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার সামনে পৌঁছান। কিন্তু এখানে এসে জানতে পারেন সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিতে ফেরিও চলছে না। ফলে তিনিসহ তার মতো অনেকে পড়েছেন বিপাকে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি