ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ সকাল ৯:৪৯

ঢাকার গেন্ডারিয়া এলাকার পুকুরপাড়ে অবৈধ স্থাপনা ও জলাধার ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি অবৈধ দুইতলা ভবন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুকুরের ভরাটকৃত অংশ অপসারণ করা হয়।

‎রাজউকের জোন-৭/১ এর আওতায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান। এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকগণ।

‎রাজউক সূত্রে জানা যায়, গেন্ডারিয়া (পুকুরপাড়) এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভবন নির্মাণ এবং জলাধার ভরাটের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত দুইতলা ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে পরিবেশ ও জলাধার রক্ষায় পুকুরের ভরাট করা অংশও অপসারণ করা হয়।

‎অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর জলাধার, খাল ও পুকুর রক্ষায় রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করছে। নগর পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে অবৈধ দখল এবং অনুমোদনবিহীন স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

‎স্থানীয় এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জলাধার রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এলাকার পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি

এমএসএম / Aminur

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার