ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১২:২৯

নওগাঁর মান্দায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে এ কর্মশালায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সহ-সভাপতি অনুপ কুমার মহান্ত, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকুর রুমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ প্রমুখ।

বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তারা উপস্থিত সকলকে নিজ নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানান তারা।

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে উপজেলাভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। 

উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয়পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬