ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ১:৪৯
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সাইকেল র‍্যালিপরবর্তী উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
 
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আলোচনা সভায় অনোদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার, পৌরসভার প্যানেল মেয়র আবুল আজাদ বকুল, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।
 
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে উপজেলাভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত