ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২২ দুপুর ২:২৫

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত নিয়ামতপুর উপজেলার ৪ জন সহকারী শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নরুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মণ্ডল, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শোক সভা শেষে চার শিক্ষক ও সিএনজিচালিত গাড়িচালকের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান