জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে টাইগাররা
এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়লো টাইগার ক্রিকেটাররা।
হারারে যাওয়ার আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কা থেকে তার দোহায় যাওয়ার কথা।
এরপর দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
এছাড়া বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ