আগামীকাল পদ্মা সেতু দিয়ে ঢাকা যাবে ফরিদপুরের বাস
ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে গত শনিবার (২৫ জুন)। নানা জল্পনা-কল্পনা, ষড়যন্ত্রকে প্রতিহত করে জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। এরপর গতকাল রোববার সকাল ৬টা থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ও বিভিন্ন যানবাহন।
তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে অনেকটা অঘোষিতভাবে ফরিদপুর থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস চলাচলের জন্য বাস মালিকপক্ষের তেমন আগ্রহ ছিল না।
গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক (পরিবহন) মো. ইমরান হোসেন রিপন জানান, অবশেষে সকল প্রতিবন্ধকতাকে দূর করে আগামীকাল বুধবার (২৮ জুন) করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের বাস ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য ছাড়বে। আগামীকাল বুধবার (২৮ জুন) সকাল ৬ টায় প্রথম ট্রিপ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী বাস যাবে ঢাকাতে। পরবর্তী ১ ঘণ্টা পর পর ফরিদপুর থেকে বাস ছাড়া হবে। এছাড়া ভাড়ার বিষয়ে গোল্ডেন লাইন পরিবহনের এ ব্যবস্থাপক জানান, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত যে ৩৫০ টাকা ভাড়া নিচ্ছি। সেটাই নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ভাড়া পুনঃ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য , প্রতি ১ ঘণ্টা পরপর বাস ছাড়বে এবং ঢাকা কদমতলি-বাবু বাজার ব্রীজ সংলগ্ন থেকে পদ্মাসেতু দিয়ে ফরিদপুর, গোপালগঞ্জ নাজিরপুর পিরোজপুর বরিশাল পয়সারহাট, লাহুড়িয়া, বেনাপোল রুট দিয়ে নিয়মিত চলাচল করবে এ পরিবহণ।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা