ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ রাত ১০:৩৮
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (বড় মাঠ) প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। খেলে শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
বঙ্গবন্ধু বালক দলের খেলায় ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের খেলায় রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত