ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

টেক্সাসে লরি থেকে ৪২ অভিবাসীর মরদেহ উদ্ধার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২২ সকাল ৮:৪৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্তনিও এলাকা থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা অভিবাসী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লরি থেকে ১৬ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি। তাৎক্ষণিক বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

কেএসএটি টিভি চ্যানেলের মতে, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেলপথের পাশে পড়ে ছিল।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল তদন্ত করছেন। লরিটির চালককে পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটারজুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এ গ্রীষ্মে সেখানে সোমবার (২৭ জুন) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা