ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শীত আসার আগেই যুদ্ধ শেষ করার আহ্বান জেলেনস্কির


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২২ সকাল ৯:৫০

শীত আসার আগেই যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি-৭ বৈঠকে ভারচুয়ালি ভাষণে তিনি এ দাবি জানিয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার ওপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন তিনি।  ভাষণে ইউরোপীয় দেশগুলির কাছে তিনি আবেদন করেছেন, আরো যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হোক।

ইতোমধ্যেই মারিওপোলের পর আরেকটি বড় শহর সেভেরদোনেৎস্ক দখল করে নিয়েছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই ভ্লাদিমির পুতিনের দেশের তরফে বলা হচ্ছিল, ইউক্রেনের পূর্বাঞ্চলে নয়া নাৎসিদের হঠানোই তাদের একমাত্র লক্ষ্য। যত দিন গড়াচ্ছে, ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ সেনা।

তবে জি-৭-এর মঞ্চে আক্রমণাত্মকভাবে বার্তা দেননি জেলেনস্কি। তিনি বলেছেন, সদস্য দেশগুলোর উচিত ইউক্রেনকে প্রচুর সাহায্য করা, যেন শীতকাল আসার আগেই এই ভয়াবহ যুদ্ধ শেষ হয়। কারণ, শীতকালে অধিকাংশ সময়েই ইউক্রেনের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে জেলেনস্কিকে।

এমনিতেই দেশের পূর্ব দিকে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এরপর ঠাণ্ডা বাড়লে ঘর গরম রাখতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেশের সাধারণ মানুষ। সেই সঙ্গে রেললাইন আটকে পড়ার ফলে রসদ আনা যাবে না। এই সুযোগে রুশ সেনাবাহিনী ইউক্রেনে ঢুকে পড়তে পারবে। 

জি-৭ সদস্যদের (G-7) কাছে তার আবেদন, আরো বেশি করে নিষেধাজ্ঞা চাপানো হোক পুতিনের দেশের ওপর।

প্রসঙ্গত, রাশিয়া থেকে সোনা আমাদানি করার বিষয়ে নিষেধাজ্ঞা চাপাতে আলোচনা চলছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, বেশিদিন ধরে যুদ্ধ চালানো সম্ভব নয় রাশিয়াবিরোধী দেশগুলোর পক্ষে। ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলো। তার প্রভাব পড়ছে অর্থনীতিতে। সে কারণে ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে। চলতি সপ্তাহেই ন্যাটোর বৈঠকেও ভাষণ দেবেন জেলেনস্কি। কিন্তু কবে যুদ্ধ থামবে, জানা নেই কারোই। 

জামান / জামান

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী